PathFinder Peko-র ফিচার

PathFinder Peko-তে শেখা মানে গেম খেলা। নিচে প্রতিটা ফিচার কীভাবে কাজ করে, সংক্ষেপে বলা হলো। বিষয়: বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত। এখন ক্লাস ৯–১০, সামনে ক্লাস ৭ থেকে HSC।

বিষয়ভিত্তিক বিল্ডিং কীভাবে কাজ করে?

প্রতিটা বিষয়ের জন্য নিজের বিল্ডিং

প্রতিটা বিষয়ের জন্য তুমি একটা করে বিল্ডিং পাও। সেই বিষয়ের লেভেলগুলোতে যত ভালো করবে, বিল্ডিংয়ের লেভেল তত বাড়বে। ফলে কোন বিষয়ে তুমি এগিয়ে আর কোনটায় পিছিয়ে, সেটা এক নজরেই দেখা যায়।

ক্যারেক্টার কীভাবে বড় হয়?

তোমার নিজের ক্যারেক্টার

প্রত্যেক ইউজারের একটা নিজস্ব ৩D ক্যারেক্টার থাকে। সবগুলো বিষয়ে মিলিয়ে তোমার সামগ্রিক পারফরম্যান্স যত ভালো হবে, ক্যারেক্টারের লেভেল তত বাড়বে। ছোট থেকে ধীরে ধীরে বড় হয় আর তার পোশাক ও লুক বদলায়।

১v১ ব্যাটেল কী?

১v১ কুইজ ব্যাটেল

একজন ইউজার আরেকজন ইউজারের সাথে সরাসরি কুইজের মাধ্যমে ব্যাটেল করতে পারে। ব্যাটেল অনলাইনে চলে, তাই খেলতে ইন্টারনেট লাগে।

লিডারবোর্ড কীভাবে কাজ করে?

সাপ্তাহিক লিডারবোর্ড

লিডারবোর্ডে সবার পয়েন্ট পাশাপাশি দেখা যায় আর প্রতিযোগিতা হয়। লিডারবোর্ড প্রতি সপ্তাহে রিসেট হয়, তাই নতুন শিক্ষার্থীও প্রতি সপ্তাহে শীর্ষে ওঠার সুযোগ পায়।

কুইজগুলো সাধারণ MCQ থেকে আলাদা কীভাবে?

গেমের মতো নানা ধরনের কুইজ

শিক্ষাকে শুধু MCQ-তে আটকে না রেখে গেমের মতো করা হয়েছে। আছে ড্র্যাগ করে উত্তর বসানো, ড্র্যাগ-ওয়ার্ড, MCQ-সহ অসংখ্য ধরনের কুইজ। সাউন্ড ইফেক্ট আর ছবির সাহায্যে আগে বেসিক পরিষ্কার করা হয়, তারপর প্রশ্ন আসে।

রিকল সিস্টেম কী?

রিকল সিস্টেম

শেখার পর যাতে মনে থাকে, সেজন্য নানা ধরনের কুইজ আর রিকল অনুশীলন আছে। মুখস্থ না করে বারবার খেলার মাধ্যমে মনে রাখাই এর লক্ষ্য।

পড়ার ধাপগুলো কেমন?

অধ্যায় থেকে সেকশন, সেকশন থেকে লেভেল

প্রতিটা বিষয়ের প্রতিটা অধ্যায়ের জন্য আলাদা সেকশন থাকে, প্রতিটা সেকশনে একাধিক লেভেল। লেভেলগুলো একটা পথের মতো সাজানো, পথে কয়েন আছে। এক লেভেল শেষ করলে পরেরটা খোলে, তাই ধাপে ধাপে পুরো অধ্যায় শেষ হয়। প্রতিটা লেভেল ছোট, মাত্র কয়েক মিনিটের।

পেকো বুকস কী?

পেকো বুকস

পেকো বুকস হলো অ্যাপের ভেতরের বইয়ের লাইব্রেরি। শিক্ষার্থীরা বই পড়তে পারে, ডাউনলোড করে রাখতে পারে আর একাধিক বই কিনতে পারে। লেখকরাও নিজের বই লিখে প্রকাশ করতে পারেন।

অনলাইন ক্লাস কীভাবে হয়?

অনলাইন ক্লাস

অনলাইন ক্লাস সাবস্ক্রিপশনভিত্তিক, মাসে ১০০ টাকা থেকে শুরু। ক্লাসগুলো ডাউনলোড করে রাখা যায়, তাই পরে সুবিধামতো সময়ে দেখা যায়।

একসাথে এতগুলো কেন আলাদা?

আমাদের জানা মতে বাংলাদেশের আর কোনো লার্নিং প্ল্যাটফর্মে প্রতিটা বিষয়ের জন্য আপগ্রেডযোগ্য বিল্ডিং, বাড়তে থাকা ৩D ক্যারেক্টার আর ১v১ কুইজ ব্যাটেল একসাথে নেই।

দাম দেখোPathFinder Peko কী?ফ্রিতে শুরু করো